1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আজও দেশপ্রেমিক জনগণকে অনুপ্রাণিত করে- এনামুল হক এনাম।

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

পটিয়া প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আজও দেশপ্রেমিক জনগণকে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।”

​মঙ্গলবার (২ জুন) বিকালে চট্টগ্রামের পটিয়া উপজেলা হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন:”বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। কারণ স্বাধীনতার ইতিহাস, দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় চেতনার সঙ্গে মুক্তিযোদ্ধারা অবিচ্ছেদ্যভাবে জড়িত। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন, তাঁদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

​সভায় বক্তারা উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ চলাকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটিয়ায় অবস্থান করেছিলেন। পটিয়ায় তাঁর যেসব স্মৃতিচিহ্ন রয়েছে, সেগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় স্মৃতিফলক স্থাপনের জোর দাবি জানান তারা। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মান, অধিকার ও অবদান যথাযথভাবে মূল্যায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

​বীর মুক্তিযোদ্ধা আ জ ম সাদেকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারীক, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বৃহত্তর চট্টগ্রাম। ফারহানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পটিয়া।

​এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া এবং বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট