1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে ১০০ লিটার চোলাই মদসহ দুইজন গ্রেফতার, সিএনজি জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ (একশত) লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সাও জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোঃ সুমন কবির মৃধা সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১ জুন বিকাল ৪টা ২৫ মিনিটে বাঁশখালী থানাধীন ৫নং কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পালেগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় ছমদ ফকির জামে মসজিদের পশ্চিম পাশে সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ১০০ লিটার চোলাইমদ এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ইব্রাহীম (৪৫), মোঃ কাজল (৪২)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট