1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

নেশার আসর বসিয়ে পরিবার-এলাকায় অশান্তি: বাঁশখালীতে যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী এলাকার দোশারীপাড়া থেকে এক নেশাগ্রস্ত যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী দোশারীপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক হলেন মৃত মো. সেকান্দরের ছেলে মো. মনির (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত ছিলেন মো. মনির। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন এবং তার আচরণে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। সম্প্রতি তিনি নিজের ঘরে আরও কয়েকজন ইয়াবাসেবীকে নিয়ে নিয়মিত মাদকের আসর বসাতেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্তের মা ও বড় ভাই জানান, ইয়াবা কেনার জন্য টাকা না পেলে মনির ঘরের বিভিন্ন আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র ভাঙচুর করতেন। তার এমন আচরণে পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে ভুগছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানের সময় স্থানীয় বাসিন্দারাও মনিরের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং এলাকায় বিরূপ পরিবেশ সৃষ্টির অভিযোগ তুলে ধরেন।

অভিযোগের সত্যতা ও উপস্থিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত মো. মনিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাঁশখালী উপজেলায় মাদকসেবন, মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ ধরনের কার্যক্রমকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট