1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

দোহাজারী লালুটিয়ায় তৈরি করা হবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ইকোপার্ক- জসিম উদ্দিন আহমেদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেছেন, চন্দনাইশ উপজেলার অপার সম্ভাবনাময় এলাকা দোহাজারী পৌরসভার লালুটিয়ায় তৈরি করা হবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ইকোপার্ক।

১লা জুন সোমবার দোহাজারী পৌরসভার লালুটিয়া পাহাড়ি এলাকায় পর্যটন কেন্দ্র ইকোপার্ক তৈরির জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, অপার সৌন্দর্যের লীলাভূমি দোহাজারী লালুটিয়া পাহাড়ি অঞ্চলে একটি পর্যটন কেন্দ্র ইকোপার্ক তৈরির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রকৃতির এই সম্ভাবনাময় স্থানটি উন্নয়নের ছোঁয়া পেলে বদলে যেতে পারে পুরো এলাকার ভাগ্য। পরিকল্পিতভাবে লালুটিয়াকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে এই অঞ্চল হয়ে উঠবে পর্যটকদের নতুন আকর্ষণ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে দোহাজারী লালুটিয়ায় একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ইকো পার্ক তৈরি করা হবে। এছাড়াও দোহাজারী চৌকিদার ফাঁড়ি ব্রীজ নির্মানের অগ্রগতির কথাও জানান তিনি।

পরিদর্শনকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন সম্ভাবনা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি একটি মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন এবং অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,  চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল  ইসলাম, দোহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক কামাল  হোসেন, সদস্য সচিব বাবু খান, আমির হোসেন, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, বিএনপি নেতা আ.ন.ম নাছির, চন্দনাইশ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাসুদুর রহমান মাসুদ, চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা সেমিল উদ্দিন, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাফুজুর রহমান  সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট