1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

জোরারগঞ্জ থানার ইতিহাসে রেকর্ড পরিমাণ ইয়াবা উদ্ধার, থানা পরিদর্শনে পুলিশ সুপার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ৬৮ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং বাবু মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

রোববার গভীর রাতে উপজেলার বারইয়ারহাট আল নূর হাসপাতালের সামনে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিমের নির্দেশনায় এসআই হান্নান আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬৭ হাজার ৬৮০ পিস ভালো ও ৬০০ পিস ভাঙা ইয়াবাসহ মোট ৬৮ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৮৪ হাজার টাকা। জোরারগঞ্জ থানার ইতিহাসে এটিই সর্বোচ্চ পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা।

এদিকে রেকর্ড পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় জোরারগঞ্জ থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। তিনি উদ্ধারকৃত আলামত পরিদর্শন করেন এবং অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা কাজ করছি। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, “জোরারগঞ্জ থানার এই সাফল্য প্রশংসার দাবিদার। মাদক নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে।”

এ ঘটনায় আটক বাবু মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট