1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজানে আম পাড়তে বাঁধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে গাছ থেকে আম পাড়তে বারণ করায় মো.জোমেন চৌধুরী নামের এক যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগে রাউজান থানার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী যুবক। ৩০ মে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইদ্রিস খান চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী যুবক মোহাম্মদ জোমেন চৌধুরী।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উল্লেখিত স্থানে আম পাড়তে আসে ভুক্তভোগীর প্রতিবেশীরা৷ এ সময় গাছ থেকে আম পাড়তে বারণ করায় ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ মাসুদ চৌধুরী নামের একজন যুবক জোমেন চৌধুরীকে ছুরি দিয়ে বুকে আঘাত করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী যুবক সেটি আটকানোর চেষ্টা করলে আঘাত হাতে এসে লাগে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে যুবককে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

একই দিন দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী যুবক জোমেন চৌধুরী বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে গত ৩ মাস যাবৎ জায়গার বিষয় সমাধানের জন্য বৈঠকের আহবান জানানো হয়। তবে হামলাকারীরা সেটি কর্ণপাত করেনি। তারা বিগত সময়েও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আমাদেরকে বহুবার প্রাণনাশের হুমকি দিয়েছিল। সর্বশেষ আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আমাদের বসতঘরের সামনের গাছ থেকে আম পাড়তে বারণ করায় ঘর থেকে ধারালো ছুরি এনে সরাসরি আমার বুকে আঘাত করার চেষ্টা করে। আমি হাত দিয়ে চেষ্টা করে কোনরকম প্রাণে রক্ষা পাই। তবে ছুরি এসে হাতে লাগে। আমরা এসব সন্ত্রাসীর বিচার চাই। আমাদের পরিবারকে প্রতিনিয়ত হুমকিধামকি দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তা চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট