1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

ভারত থেকে পাচার হওয়া ৭টি গরু উদ্ধার, রামু থানায় নিলাম ডাক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান খান, কক্সবাজার।

কক্সবাজারের রামু উপজেলায় ভারত থেকে পাচারের সময় উদ্ধার করা ৭টি গরু নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে রামু থানা পুলিশ। ডাককারীদের সর্বোচ্চ ডাকে গরুগুলোর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ১৬ হাজার টাকা। এর সাথে অতিরিক্ত ২৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে বলে জানানো হয়েছে।

রামু থানা সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার জব্দকৃত আলামত হিসেবে এসব গরু উদ্ধার করা হয়। আজ ২৬ মে ২০২৬ তারিখ দুপুর ১২টায় রামু থানা কম্পাউন্ডে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ দরদাতাকে গরুগুলো প্রদান করা হবে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “পাচারকারীরা ভারত থেকে গরুগুলো পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ৭টি গরু জব্দ করি।”

নিলাম কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেব নাথ ও রামু থানার এসআই মনিরুল ইসলাম ভূঁইয়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

নিলামে অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে রামু থানা কম্পাউন্ডে উপস্থিত থেকে ডাককারীরা উন্মোক্ত ডাকে অংশগ্রহন করেন ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট