1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তির পুরস্কার বিতরণ, ২১শ শিক্ষার্থীর অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশ

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি:
মোঃসাকিল

চট্টগ্রামের পটিয়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার’ বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

​এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ হাজার ১শ’ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বৃত্তি ও পুরস্কার পেয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়। শিক্ষার্থীরা এই ধারা বজায় রাখতে প্রতি বছর যেন এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়, সেই আশাবাদ ব্যক্ত করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। শত ব্যস্ততার মাঝেও স্কুলের যেকোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হলে আমি আসার সর্বোচ্চ চেষ্টা করি। কারণ শিক্ষার্থীদের মাঝে এলে দেশের ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা পাওয়া যায়।” তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

​বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের এবং যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, জাসাস জেলা সেক্রেটারি নাসির উদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক রোকেয়া আকতার প্রমুখ।

​আমন্ত্রিত বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের বৃত্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভবিষ্যতেও এই শিক্ষাবান্ধব ও প্রেরণামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট