1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ের জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে আল-মদিনা শপিং সেন্টারে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি ব্যাংক) জোরারগঞ্জ উপ-শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাঈন উদ্দিন, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম, চৌধুরীহাট শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মোজাহিদুল ইসলাম খান, সীতাকুণ্ড শাখার প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামশেদ আলম এবং বারইয়ারহাট শাখার প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার জাহেদ, জোরারগঞ্জ উপ- শাখার ইনচার্জ এসএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখা চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী, শিক্ষার্থী ও সাধারণ গ্রাহকরা আরও সহজে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। তারা গ্রাহকদের উন্নত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, গ্রাহক ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট