1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত, আহত ১

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি:
মোঃ সাকিল

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

​আজ শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমল মুন্সিরহাট এলাকার ৩৭-আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ তাসমিন এবং একই এলাকার আক্তার হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন সামি। আহত তরুণের নাম মো. জয় (১৮)। তিনি একই এলাকার বাসিন্দা। নিহত ও আহতরা ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। দুপুরের দিকে তাদের মোটরসাইকেলটি কমল মুন্সিরহাট এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘হানিফ এন্টারপ্রাইজ’-এর একটি বেপরোয়া গতির বাস তাদের সরাসরি চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন মারা যান।

​দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মো. জয়কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের গতি ছিল অত্যন্ত বেপরোয়া। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ধাওয়া করে ঘাতক বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

​দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পটিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

​পরবর্তীতে পটিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট