1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাউজানে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪০৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজানে অভ্যন্তরীন বোরোধান ও চাল সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে রোববার বেলা ১২ ঘটিকায় রাউজান এল এস ডির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগারে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সালেহ জাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান এল এস ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোরশেদুল আলম, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা উন্নয়ন শাখা সঞ্জীব কুমার সুশীল।

স্থানীয় কৃষক মোহাম্মদ খোরশেদুল আলম, পিযুশ চৌধুরী বিষু ও মোহাম্মদ ফয়সাল জানান, সরকার নির্ধারিত কেজি প্রতি ৩৬ টাকায় তারা বোরো ধান বিক্রি করছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সালেহ জাহিদ বলেন সরকার কর্তৃক নির্ধারিত ক্রয়মূল্যে চলমান বোরো ধানের ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে। ২০২৬ মৌসুমে রাউজানে বোরোধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৬৬ মেট্রিকটন। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির বলেন, কৃষি অফিস থেকে প্রেরিত কৃষক তালিকা দেখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের সাথে সমন্বয় করে বোরো ধানের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলছে। এই বিষয়ে কৃষি অফিসের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের অবহিত করা হয়েছে। সরকারি নির্দেশনার প্রেক্ষিতে কৃষকদের কাছ থেকে ধানের আদ্রতা, পরিষ্কারের বিষয়টি নিশ্চিতসহ ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট