1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজানে অতর্কিত হামলার পর মামলা দিয়ে হয়রানির অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি:

রাউজানে জায়গা জমি বিরোধের জেরে হামলার পর মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪ টায় রাউজান প্রেসক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার শায়ের মোহাম্মদ আলী।

আরও বক্তব্য রাখেন, হামলার শিকার মো. হারুন, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, ইব্রাহিম কোম্পানি, আমান উল্লাহ, যুবদল নেতা রাসেল মিয়া রকি, মো. ইব্রাহিম, মো. পারভেজ।

বক্তব্যে শায়ের মোহাম্মদ আলী বলেন, রাউজান পৌরসভার ৯ নং আলিখীল গ্রামে আমাদের জায়গা জোর পূর্বক দখল করার চেষ্টা করছে সন্ত্রাসী খুর বাদশা ও তার ভাই এয়ার খান। আমরা প্রতিবাদ করতে গেলে আমাকে ও আমার ভাই হারুনকে এলোপাতাড়ি কুপিয়েছে তারা। যা ইতোমধ্যে সবাই জেনেছেন। এখন আবার তারা আমাদেরকে হামলা করে আমাদেরই বিরুদ্ধে মামলা করেছে। যা অন্যায় ও অবিচার। আমরা এর নিন্দা ও মামলার প্রত্যাহারের দাবি জানাই।

বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, খুর বাদশা ও এয়ার খান স্থানীয়দের অত্যাচার করছে। মানুষের জায়গা জমি দখল করছে। এগুলো মেনে নেওয়া যাবে না। এখন উল্টো তারা মামলা করেছে।

ব্যবসায়ী ইব্রাহিম কোম্পানি বলেন, আমি একজন সুপরিচিত ব্যবসায়ী। অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাকেও মামলা দেওয়া হয়েছে। খুর বাদশা ও এয়ার খানের অত্যাচারে মানুষ অতিষ্ঠ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মো. ইকবাল সও, মো. আবির, মো. বেলাল, মো. নাসির, মো. খোকন, মো. জাফর প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট