1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মাদক বিক্রির প্রতিবাদ করায় কিশোরকে ছুরিকাঘাত

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

আনেয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারার বারখাইনে মাদক বিক্রির প্রতিবাদ করায় মোহাম্মদ ছামিম (১৮) নামে এক কিশোরকে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে মাদকসেবীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রোববার (১৭ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝি-বা-শি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছামিম ওই ইউনিয়নের শাহাদতের নতুন বাড়ীর মো. শাহাদতের পুত্র। এঘটনায় তিনি বাদী হয়ে আনোয়ারা থানায় বারখাইন ইউনিয়নের শিলাইগড়া সৈয়দ নূরের বাপের বাড়ীর মো. হাশেম (২৫), মো. সৈয়দ (৪৮), মো. সিরাজ (৪৬), মো. জাহেদ (২০)কে অভিযুক্ত করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত মোহাম্মদ ছামিম (১৮) বলেন, দিনদুপুরে স্কুলের সামনে হাশেম মাদক বিক্রি করছিল। এসময় আমি প্রতিবাদ করলে হাশেমসহ মাদকসেবী আর কয়েকজন আমাকে ব্যাপক মারধর করে। একপর্যায়ে ছুরি দিয়ে মুখে আঘাত করে। এঘটনায় থানায় অভিযোগ দিয়েছি, আশা করছি যথাযথ বিচার পাব।

স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে মাদকসেবী ও বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আর কেউ মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আর এদিকে মাদকে এলাকা সয়লাভ হয়ে যাবে। এঘটনায় জড়িততে আইনের আওয়াতায় আনার দাবীও জানান স্থানীয়রা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট