1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
Principales plataformas de trading para operar en España ২০২৬ সালের বন্যায় সাতকানিয়ার বানভাসি মানুষের নীরব সহায়ক প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে এস এম রবিনের দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ দোহাজারী স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন “আঁধারে আলো”র বন্যার্ত ১৫০ পরিবারের মধ্যে ভালোবাসা বিতরণ। বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দুলু সাতকানিয়ার নলুয়ায় বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ এনজিও সংস্থা “আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের ৪ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা বোয়ালখালীতে শাহিদা আক্তার শেফুর ব্যক্তিগত ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চলন্ত ট্রাকে ডাকাতের হামলা, ফেনীতে চালকের মৃত্যু; জোরারগঞ্জে পৌঁছায় রক্তাক্ত ট্রাক বাঁশখালীর বন্যার্থদের পাশে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল

পটিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ‘উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাব’।

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি:
মোহাম্মদ সাকিল

পটিয়া ক্লাব ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে সম্পন্ন হলো জমকালো ‘পটিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট’। শনিবার (১৬ মে) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১ উইকেটের এক রোমাঞ্চকর ও টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ‘কথা আজিমপুর ক্রিকেট ক্লাব’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাব’।

ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কথা আজিমপুর ক্রিকেট ক্লাব। নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১০৩ রানের একটি লড়াকু পুঁজি সংগ্রহ করে। ১০৪ রানের টার্গেটে তাড়া করতে নেমে উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাবও চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। তবে শেষ মুহূর্তের রোমাঞ্চ ধরে রেখে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

​বিজয়ী দলের পক্ষে ৩৭ রানের একটি অনবদ্য ও দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান তানভীর। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্ট সেরা (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন কথা আজিমপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রাকিব।

খেলা শেষে মাঠ প্রাঙ্গণেই এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটিয়া ক্লাব ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা হাবিবুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,​পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক,​ পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, ​উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলু ​পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মো. ঈসমাইল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম আলভী, ​উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মঈনুল আলম ছোটন, সদস্য বোরহান উদ্দীন ও সাবেক সদস্য মিশকাত আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ইসমাঈল হোসেন এবং ক্রীড়া সংগঠক মো. হোসাইন প্রমুখ।

​টুর্নামেন্টের সফল সমাপ্তিতে আয়োজক কমিটি এবং উপস্থিত অতিথিবৃন্দ পটিয়ার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তরুণদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট