1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে ছেলের হাতে খুন হয়েছেন এক সত্তরোর্ধ্ব বৃদ্ধ। শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু আহম্মদ ডিলার (৭০) ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু আহম্মদ ডিলারের ছেলে ইব্রাহিম হোসেন মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও চোরাকারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই বিরোধ হতো। শুক্রবার রাতেও মাদক ব্যবসা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

স্থানীয় লোকজন জানান, একপর্যায়ে মিলন তাঁর বাবাকে লাঠি দিয়ে মারধর করেন। পরে গলা চেপে ধরলে ঘটনাস্থলেই আবু আহম্মদ ডিলারের মৃত্যু হয়।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মিলনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট