1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পটিয়ায় ১৩৩ কোটির ড্যাম প্রকল্পের যাত্রা শুরু: ‘দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি চলবেনা’— এমপি এনাম

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম (পটিয়া)প্রতিনিধি:
​মো. সাকিল

​পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খালের ওপর ১৩৩ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা সন্ত্রাসে জড়িত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের ব্যক্তিদের ধরে সরাসরি পুলিশের হাতে তুলে দিন।”

​তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা হচ্ছে— দেশে কোনো চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। এলাকার উন্নয়ন কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে দমন করা হবে। তবে উন্নয়নের নামে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিও সহ্য করা হবে না।”

​উন্নয়ন প্রসঙ্গে এমপি এনাম দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এলাকায় ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, “হাইদগাঁওয়ে এই অত্যাধুনিক হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে। কৃষকরা সেচ সুবিধা পাবেন, নতুন পর্যটন স্পট গড়ে উঠবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া অতিবৃষ্টিতে নিচু এলাকার মানুষের দুর্ভোগও লাঘব হবে।”

​মতবিনিময় সভায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন, কোনো দলীয় ব্যক্তি স্থানীয় শালিস-বিচারে অংশ নিতে পারবেন না। এমপির পরিচয় ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। এলাকার যেকোনো সমস্যা নিয়ে জনগণকে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

​হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে এবং যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার ও সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠিকাদার সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বাবর ফারুকী, বিএনপি নেতা আলী আকবর, শামশুল আলম, আবুল কাশেম, আনোয়ার হোসেন, জাগির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম নয়মসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সভার শুরুতে সংসদ সদস্য এনামুল হক এনাম প্রকল্পের ফলক উন্মোচন করেন এবং পরে চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, শ্রীমাই খালের ওপর এই হাইড্রোলিক এলিভেটর ড্যাম, ব্লক বসানো ও বাঁধ নির্মাণসহ মোট পাঁচটি প্যাকেজের কাজ শুরু হয়েছে। ১৩৩ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পের কাজ ২০২৭ সাল পর্যন্ত চলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট