1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে রাউজানে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে জেলা কৃষকদল নেতা এম. এ. মন্নানকে জড়িয়ে গত ৬ মে চট্টগ্রাম প্রেসক্লাবে সেলিম গং কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করে কৃষকদল নেতা এম. এ. মন্নান।

১১ মে সোমবার বেলা তিনটার দিকে দক্ষিণ রাউজানের জিয়াবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কৃষকদল নেতা এম. এ. মন্নান।

এ সময় নিজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে এক কোটি টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ যদি আমার বিরুদ্ধে কোনরুপ অনৈতিক কাজের প্রমাণ দিতে পারে আমি তাকে এক কোটি টাকা প্রদান করব ও প্রচলিত আইনে যথাযথ শাস্তি আমি মাথা পেতে নেব।

তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে আমি রাজনীতিতে নানা ষড়যন্ত্র ও নির্যাতন সহ্য করে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় আছি। এলাকার গণমানুষের সাথে আমার সম্পর্ক খুবই আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরো বলেন, যারাই ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা, বানোয়াট অভিযোগে অপপ্রচার চালাচ্ছে তারা নিজ এলাকার বাইরে গিয়ে নগরীতে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে। আমি এলাকার শান্তিপ্রিয় মানুষদের সাথে রেখে তাদের সম্মুখে সেইসব অপপ্রচারের জবাব দিচ্ছি। সুতরাং এটাই পরিষ্কার, একটি মহল আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আমার পেছনে ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, এলাকার শান্তিপ্রিয় জনসাধারণের কাছে আপনারা গিয়ে আমার সম্পর্কে খোঁজ নেন। আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ এমদাদুল হক। এ সময় অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট