1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পটিয়ায় সাংবাদিকদের ১৪ দফা বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সভা

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ সাকিল,
চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে পটিয়া থানার মোড় সংলগ্ন একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

​বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পটিয়া শাখার সহ-সভাপতি ফারুকুর রহমান বিনজু’র সভাপতিত্বে পটিয়া শাখার সাধারণ সম্পাদক এস এম এ জুয়েল’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা।
​
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল হাকিম রানা বলেন,“গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় যে, দেশের সাংবাদিকরা এখনও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও পেশাগত নিরাপত্তা থেকে বঞ্চিত। আমাদের ন্যায্য অধিকার আদায়ে ১৪ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

​বক্তারা আরও উল্লেখ করেন, আগামী ১ থেকে ৭ মে ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে। সাংবাদিকরা যাতে নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য বিশেষ সুরক্ষা আইনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
​
পটিয়া শাখার নেতৃবৃন্দের মধ্যে সভায় আরও বক্তব্য রাখেন— বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনসুর, সাংবাদিক মোঃ ইব্রাহীম, মোঃ নাঈম, মো সাকিল, সায়েম, তানভীর, রাইয়ান, ফয়সাল ও বাবলু প্রমুখ।

​সভা শেষে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের ১৪ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট