1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পটিয়ার আমজু মিয়া বলী খেলায় মহেশখালীর মাসুম বলী চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ সাকিল, পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী ১১৭তম আমজু মিয়ার বলী খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মহেশখালীর কৃতি সন্তান মাসুম বলী। শনিবার (৯ মে) বিকেলে পটিয়া পৌরসভার বেলতলী রোডের আমজু মিয়া চৌধুরী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই লড়াইয়ে তিনি তার অসামান্য শক্তি ও কৌশল প্রদর্শন করে সেরা বলীর শিরোপা নিজের করে নেন।

​উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের বলীরা অংশ নেন। দীর্ঘ লড়াইয়ের পর চূড়ান্ত পর্যায়ে বোয়ালখালীর কাঞ্চন বলীকে পরাজিত করে মাসুম বলী বিজয়ী হন। খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

​বলী খেলা ও লোকজ মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ওসি জিয়াউল হক, এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভার সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, আবুল কাসেম, মঈনুল আলম ছোটন, অহিদুল আলম চৌধুরী পিবলু, হাবিবুর রহমান রিপন, মফিজুর রহমান, মুহাম্মদ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন মো. ইকবাল, আলভি ও মফিজুর রহমান।

​প্রতি বছরের মতো এবারও বলী খেলাকে কেন্দ্র করে পুরো মাঠ জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। হাজারো মানুষ স্বপরিবারে পটিয়ার এই লোকজ ঐতিহ্য ও মেলার আনন্দ উপভোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট