1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেটে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন বাঁশখালী উপজেলা।

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর কার্যক্রম গত ২মে থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা। কিশোর বিভাগের ক্রিকেটের ফাইনাল খেলায় বাঁশখালী উপজেলা ৩৭ রানে আনোয়ারা উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা।

ফাইনালে বাঁশখালী সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোশাররফ হোসেন তোহার ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান, মাজেদের ৩৯ রান এবং জহিরের ৩০ রানের উপর বর করে নিধারিত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে আনোয়ারা উপজেলাকে ১৪১ রানের টার্গেট বেঁধে দেয় বাঁশখালী উপজেলা।

আনোয়ারা উপজেলার হয়ে আহসান খান দুই উইকেট লাভ করে।

জবাবে আনোয়ারা উপজেলা ১৪১ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নামলে বাঁশখালী উপজেলার বোলাদের নিয়ন্ত্রিত বোলিং করার সুবাদে নির্ধারিত ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। ফলে বাঁশখালী উপজেলা ক্রিকেট দল ৩৬ রানে জয়ী হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর প্রথম আসরে বালক ক্রিকেট বিভাগের চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঁশখালী।

বাঁশখালীর হয়ে যাওয়াতুল জহির ৩টি, ওমর ফারুল এবং তৌসিফ ১ করে উইকেট লাভ করে।

ব্যাট হাতে ৬০ রান করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বাঁশখালী উপজেলা বালক দলের ক্রিকেটার মোশারফ হোসেন তোহা।

আনোয়ারা উপজেলা ক্রিকেট টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করাই উপজেলা ক্রিকেট দললের খেলোয়াড়সহ তাদের পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাঁশখালী উপজেলা বালক ক্রিকেট দলের কোচ মোহাম্মদ এরশাদ, ম্যানেজার রাশেদুল বারি, আশরাফুল আলী তানভীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি ফ্রিল্যান্স এন্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, বিসিবি এ্যাডহক কমিটি সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম জোনায়েত খান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ক্রিকেট দলের কোচ মোহাম্মদ এরশাদ, ম্যানেজার রাশেদুল বারি,ফিল্ডিং কোচ আশরাফুল আলী তানভীর, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল, আলী আনচারী, বাঁশখালী উপজেলা কাবাডি দলের কোচ আইএস সানি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট