1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

দোহাজারী পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন- দীপক হাজারী সভাপতি ও পিয়েল সাধারণ সম্পাদক

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্তর্ভুক্ত দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ২৮ এপ্রিল সকালে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক উৎপল রক্ষিত।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা পরিষদের সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অমিতাভ চৌধুরী টিটো।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহবায়ক বিষ্ণুযশা চক্রবর্ত্তী।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবু দাশ বাবলু, সদস্য সচিব রূপক কান্তি ঘোষ, বাবলা দত্ত, গণেশ দে, সনাতন নাথ, মিন্টু কুমার নাথ, রতন সেন, গৌতম চৌধুরী, জুয়েল দাশ গুপ্ত, পিয়েল তালুকদার, রাজিব দে, প্রকাশ জলদাস প্রমুখ সহ বিভিন্ন আঞ্চলিক মন্দির কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কোন অশুভ শক্তি যেন এই সংগঠনের পথচলায় বাঁধা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংগঠনের গঠনতন্ত্রের আলোকে সংগঠন পরিচালনা করতে হবে। পৌরসভা পর্যায়ে এ ধরনের সম্মেলন আয়োজন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করে এবং নতুন নেতৃত্ব সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদন্ধিতায় দোহাজারী পৌরসভায় অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারীকে সভাপতি, পিয়েল তালুকদারকে সাধারণ সম্পাদক, শিক্ষক সনাতন নাথ, রতন সেন, মিন্টু কুমার নাথ, সাংবাদিক সৈকত দাশ ইমন, আশীষ চন্দ্র দে সহ সভাপতি, গণেশ দে যুগ্ম সাধারণ সম্পাদক, রাজিব দে পিকলু সাংগঠনিক সম্পাদক, টিটু দাশ দপ্তর সম্পাদক, সঞ্জয় দাশ অর্থ সম্পাদক ও রাজু দাশ রকি সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট