1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-১মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ করা হয়েছে।

২৯ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা সদরের কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো: মাসুম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম।

উপ সহকারী কৃষি অফিসার চিকু কুমার বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার সঞ্জীব কুমার সুশীল, শিবু শংকর দে, ইমরান হোসেন, মোঃ নাজিম উদ্দীন, সঞ্জয় চন্দ, আহমদ শাহ, জুয়েল দাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম বলেন, দেশের মোট জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে কৃষকরাই ভরসা। কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে। কৃষি সেক্টর গুরুত্বপূর্ণ বিধায় সরকার কৃষির প্রতি আলাদা জোর দিয়েছেন।

তিনি আরো বলেন, আগামী এক বছরে দেশে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে কৃষি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলে একজন কৃষক এই কার্ডের মাধ্যমে কৃষি সম্পর্কিত ১০ টি সেবা গ্রহণ করতে পারবেন। কৃষি সেক্টরে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলার ১৪ টি ইউনিয়ন পৌরসভার ৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে ৪ হাজার কেজি বীজ, ৮ হাজার কেজি ডিএপি ও ৮ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এতে প্রতিজন কৃষক বিনামূল্যে ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার ও ৫ কেজি উফশী জাতের আউশ বীজধান গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট