1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

কৃষকদের উদ্বুদ্ধকরণে রাউজানে মাঠ পর্যায়ে ক্লাস্টার AWD প্রযুক্তি প্রদর্শনী আয়োজন কৃষি বিভাগের

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

রাউজান উপজেলার বোরো মৌসুমে উন্নত প্রযুক্তি ও কম খরচে সহজ পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্ধুদ্ধ করতে মাঠ পর্যায়ে ক্লাস্টার AWD প্রযুক্তি প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

২৭ এপ্রিল সোমবার দুপুর ১২ ঘটিকায় রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া বিলে এলাকার চিন্তা হরন দাশগুপ্তের পুত্র কৃষক নয়ন দাশগুপ্তের করা রবি মৌসুমে ২ একর জমিতে বোরো মৌসুমে ব্রিধান ১০২ জাতের ক্লাস্টার AWD প্রযুক্তি প্রদর্শনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাসুম কবির। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা উন্নয়ন শাখা সঞ্জীব কুমার সুশীল।

স্থানীয় কৃষক-কৃষাণীদের মধ্যে উপস্থিত ছিলেন রিঙ্কু দাশগুপ্ত, মোঃ আব্দুস শুক্কুর মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, আব্দুল সবুর, নিয়তি দাসসহ আরো অনেকে।

রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পের পার্টনার প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ।

উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাসুম কবির বলেন, AWD প্রযুক্তি ব্যাবহার করে কিভাবে জমিতে কম পানি ব্যাবহার করে ভালো ফসল উৎপাদন করা যায় সেই বিষয়ে কৃষকদের ধারণা দেওয়ার জন্য মাঠ পর্যায়ে ক্লাস্টার AWD প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এই প্রযুক্তির ফলে কৃষকদের ফসল উৎপাদনে পানি সাশ্রয় হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন খরচ কমবে। এতে কৃষকরা উপকৃত হবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট