1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাউজানে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা নেজাম উদ্দিনকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩০০ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

রাউজান পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নেজাম উদ্দিনকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় হয়রানি এবং আদালত থেকে জামিন নিয়ে ফেরার পথে পুলিশি আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাউজান পৌরসভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রাউজান পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা।

তিনি বক্তব্য বলেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পরিকল্পিতভাবে মোঃ নেজাম উদ্দিনকে হয়রানি করা হচ্ছে। একটি ভুয়া ও সাজানো মামলায় চট্টগ্রাম আদালতে হাজিরা ও জামিন শেষে ফেরার পথে তাকে আটক করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও নিন্দনীয়।

তারা আরও বলেন, মোঃ নেজাম উদ্দিন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করে আসছেন। তিনি রাউজান পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রাউজান প্রবাসী ঐক্যপরিষদ সংযুক্ত আরব আমিরাত আজমান শাখার সদস্য সচিব এবং মরহুম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাস ও রাজপথ—উভয় ক্ষেত্রেই তিনি আন্দোলন-সংগ্রামের সাহসী সারথি হিসেবে পরিচিত।অবিলম্বে মোঃ নেজাম উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।

আরও বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সহ সভাপতি মোজাম্মেল হক, রাউজান পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেল, বিএনপি নেতা মো হোসেন চৌধুরী, শহিদ উদ্দিন চৌধুরী, যুবদল নেতা মো ফোরকান মো মঞ্জুরুল আলম, আবদুর শুক্কুর, সেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন মিঠু, হালিম সিকদার, মো শাহ আলম মো জাহাঙ্গীর আলম, মো নাসির উদ্দীন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, “দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে। মোঃ নেজাম উদ্দিনের মতো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার অপচেষ্টা কখনো সফল হবে না। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট