1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত বাবলু হত্যা মামলার দুই আসামী পুলিশের অভিযানে গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ কাউছার জামান বাবলু নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় ২ জন আসামী গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।

২৬ এপ্রিল রাতে রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পূর্ব রাউজান এলাকায় অভিযান চালিয়ে বাবলু হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পূর্ব রাউজান এলাকার রহমতপাড়া মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ শফি (৩৯) ও পূর্ব রাউজান এলাকার ঢালার মুখ কাজী পাড়ানি বাসী মোঃ নুরুল আমিনের পুত্র মোঃ সুমনকে (৩৩)।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত বাবলু হত্যা মামলার দুই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাউজান পৌরসভার পূর্ব আইলি খীল খামার টিলা নামক স্থানে মোহাম্মদ কাউছার জামান বাবলু নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

উক্ত ঘটনায় নিহত বাবলুর পিতা পিতা আবুল কালাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে ঘটনার পরদিন রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট