1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মীরসরাইয়ের সোনাপাহাড়ে পরিবেশবান্ধব ফ্যাশন ডিজাইনারদের মিলনমেলা

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

প্রকৃতি ও নান্দনিকতার এক অনন্য মেলবন্ধনে চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় ফার্মহাউজ রিসোর্টে শনিবার (২৫ এপ্রিল) বসেছিল পরিবেশ সংবেদী ফ্যাশন ডিজাইনারদের এক প্রান্তবন্ত মিলনমেলা। ‘পরিবেশ, ফ্যাশন ও নৈতিকতা’ শীর্ষক মতবিনিময় সভাকে ঘিরে দিনভর ছিল আলোচনা, প্রদর্শনী আর সৃজনশীলতার ছোঁয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সংবেদী ফ্যাশন ও নৈতিক সরবরাহ শৃঙ্খল বিশেষজ্ঞ ক্রিষ্টিন জেন্ট। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় শিল্পীদের দক্ষতা ও সহজপ্রাপ্য উপকরণকে গুরুত্ব দিয়ে আধুনিক রুচির সংমিশ্রণে তৈরি করা সম্ভব স্বতন্ত্র নান্দনিকতার ফ্যাশন।

মতবিনিময় সভায় অংশ নেন শিল্পী আইভি হাসান (ডলস হাউজ), ডিজাইনার সুলতানা নুরজাহান রোজী (মিয়াবিবি), ডিজাইনার নাসরিন সরোয়ার মেঘলা (মেঘরোদ্দুর), ডিজাইনার এইচ এম ইলিয়াস (শৈল্পিক) ও ডিজাইনার সায়মা সুলতানা (সায়মা’স ক্রিয়েশন)। এ ছাড়া অংশগ্রহণ করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওম্যানের ফ্যাশন ক্লাবের আফগানিস্তানি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারী ফ্যাশন হাউজগুলোর পোশাক প্রদর্শনী। প্রদর্শনী ঘুরে দেখে ডিজাইনারদের সৃজনশীল কাজের প্রশংসা করেন ক্রিষ্টিন জেন্ট এবং স্থানীয় ফ্যাশনের সম্ভাবনার ওপর জোর দেন।

অনুষ্ঠানের শেষে সোনাপাহাড় ফার্মহাউজ রিসোর্টের ব্যবস্থাপনা অংশীদার ও উদ্যোক্তা আমজাদ হোসেন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। পরে অতিথি ক্রিষ্টিন জেন্টের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আছিয়া আক্তারসহ উপস্থিত প্রতিনিধিরা। পুরো আয়োজনটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন কবি পুলক পাল এবং সমন্বয়ে ছিলেন জেরিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট