1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

লোহাগাড়ায় গাছ কর্তন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত: থানায় জিডি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী দুজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম বাগমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবার। যাহার জিডি নং ১১৭৪, ২২/০৪/২০২৬ইং।

আহতরা হলেন একই এলাকার আবদুর নুরের স্ত্রী তাহেরা আকতার মনি এবং তার স্বামী আবদুর নুর। সাধারণ ডায়েরীতে (জিডি) অভিযুক্ত করা হয় ওই এলাকার আলতাফ হোসেন এর ছেলে আবদুস সবুর (৪০) ও আবদুল আলমকে (৫৫)।

সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, আবদুস ছবুর ও আবদুল আলম তাহেরা বেগমের ভাসুর। দীর্ঘদিন ধরে তাদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। জায়গা-জমি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ডেকে বৈঠকের চেষ্ঠা করলেও কোন সমাধান হয়নি। গত ২২এপ্রিল সকাল ৯টার দিকে বসতঘরের পার্শ্বে গাছ কর্তন করছিল প্রতিপক্ষরা। এসময় আবদুর নুর তাদের দকে বাঁধা প্রদান করলে এক পর্যায়ে হাতাহাতি হয়, এতে আবদুর নুরকে মারধর করে, তাকে উদ্ধারে এগিয়ে আসলে তার স্ত্রীকেও মারধর করে বলেও জিডিতে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী তাহেরা বেগম মনি বলেন, বিবাদীদের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল অনেক দিন ধরে। ঘটনার দিন বাড়ির পার্শ্বে কতগুলো গাছ কর্তন করছিল আমার ভাসুর। আমার স্বামী তাতে বাঁধা দিলে মারধর করে।আমি এগিয়ে গেলে বিবাদীরা আমাকেও এলোপাতাড়ি মারধর করে। আমি এ বিষয়ে থানায় জিডি করেছি। আমি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করছি।

এদিকে অভিযুক্ত আব্দুর ছফুর বলেন, আমি তাদেরকে মারতে যাবো কেন, আমি তাদেরকে মারধর করিনি। আমার ভাইকে গালিগালাজ না করতে নিষেধ করি। তার বউ এসে আমার সাথে মুখে মুখে তর্ক করছিল। তারা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা বলেও দাবী করেন তিনি।

এ ব্যাপারে সাধারণ ডায়েরী (জিডি) তদন্তকারি কর্মকর্তা, লোহাগাড়া থানার এএসআই মাহবুব সরওয়ার বলেন, অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনও করেছি। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট