1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতা নিহত, সড়ক অবরোধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার,মীরসরাই,চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) নামে এক ছাত্রদল নেতা মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

নিহত হৃদয় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাচা নাজমুল হোসেন।

হৃদয়ের মৃত্যুর খবরে বিকেলে মীরসরাইয়ের কয়লা বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা দুলালের বাড়িতে হামলার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত ১৮ এপ্রিল রাতে কয়লা বাজার এলাকায় অবৈধভাবে আনা একটি গরুবাহী ট্রাক আটকে দেন স্থানীয় লোকজন। এ সময় চাঁদা দাবিকে কেন্দ্র করে যুবদল নেতা সবুজ ও তাঁর সহযোগীদের সঙ্গে গরু ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জেরে হৃদয় ও আনোয়ার হোসেনের ওপর হামলা হয়।

হৃদয়ের বাবা আব্দুল আলিম অভিযোগ করেন, অবৈধ গরু ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযুক্তদের একজন মো. টিপু হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর ভাই সুমনের ওপর হামলা হয়েছিল, তবে হৃদয়ের ওপর কারা হামলা করেছে, তা তিনি জানেন না।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট