1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

বোয়ালখালীতে পানিতে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে আড়াই বছর বয়সী মো. হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর সারোয়াতলী গ্রামের সর্দার পাড়া মোরশেদ কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন চন্দনাইশ উপজেলার দোহাজারী ডাকবাংলো ৩নং রোডের মো. তৈয়ব আলীর ছেলে। কাজের প্রয়োজনে পরিবারসহ তিনি উত্তর সারোয়াতলী গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, বিকেল ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট