1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আসামী গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে সাজাপ্রাপ্ত ২ জন, পরোয়াভুক্ত ৪ জন এবং মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৩ জন আসামী।

রাউজান থানা সূত্র জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে ১৭ এপ্রিল রাউজান থানা পুলিশ অভিযান পরিচালনা করে জিআর ১২৮/২১ এর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মৌকার দিঘীর পাড়স্থ মৃত মহরম আলীর পুত্র মোঃ খোরশেদ আলম, সিআর-২০৮/২০ এর ১ মাসের সাজাপ্রাপ্ত আসামী হাসানখীলস্থ মোঃ রফিকের পুত্র মোঃ এরশাদ, জিআর-৯০/১৪ এর পরোয়ানাভুক্ত আসামী ফতেনগর এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ শহীদ উল্যাহ, সিআর-১৩৯/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া গ্রামের মৃত আবদুল শুক্কুরের পুত্র মোঃ আইয়ুব খানকে গ্রেফতার করেন।

এছাড়াও মাদক সেবন করার সময় রাউজান থানা পুলিশ কর্তৃক আটককৃত আসামী মুরশিদাবাদ এলাকার আব্দুর রহিমের পুত্র সাজিব হোসেন (২২), পূর্ব জালালাবাদের আবু তাহেরের পুত্র আশরাফুল (১৯), রাঙ্গামাটি জেলার লংগদু থানার রাজনগর গ্রামের নুর ইসলামের পুত্র আমির হোসেন (১৯) কে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন অভিযানে গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট