1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার,মীরসরাই,চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সালিশ বৈঠকে হামলার ঘটনায় মো. শফিউল আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়ন উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগের দিন বৃহস্পতিবার বিকেলে শফিউল আলমের ভাতিজা প্রতিবন্ধী ফকির আহমদকে মারধর করে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে রিংকু, রিপন ও রিজভীকে।

এ ঘটনার প্রতিবাদ ও সমাধানের জন্য শুক্রবার স্থানীয় লোকজন সালিশ বৈঠকে বসেন। বৈঠক চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে শফিউল আলমের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. আরাফাত হোসেন বলেন, অভিযুক্তরা এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁর বাবার হত্যার বিচার দাবি করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা আক্তার বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ধারালো অস্ত্রের আঘাতও পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট