1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রাম-১ মীরসরাই সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা, তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামে মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মনজুর হোসেন।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা নুরুল আবছার ও মাওলানা আবুল হোসেন। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সুপার মুহাম্মদ মফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউল কবির ইকবাল, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দীন,৭নং কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার, সাবেক সদস্য সচিব নুর উদ্দীন জাহেদ, মীরসরাই উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম দিদার, বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম কোম্পানী, নুরানী বিভাগের সভাপতি সেলিম উদ্দীন, দাতা সদস্য জমির উদ্দীন, প্রতিষ্ঠাতা সদস্য মো. রবিউল হোসেন, অভিভাবক সদস্য মো. সাইফুদ্দীন মাসুদ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে এসব কার্যক্রম সহায়ক। তিনি মাদ্রাসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ফলাফল ও সর্বোচ্চ উপস্থিতি অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, মুরগির লড়াই, ব্যাঙ লাফ, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন খেলা, চেয়ার খেলা, বিস্কুট দৌড় ও ‘মনের মতো সাজ’ প্রতিযোগিতা। এছাড়া সাংস্কৃতিক পর্বে ক্বিরাত, কালিমা-মাসায়িল, কবিতা আবৃত্তি ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট