1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মীরসরাইয়ে গান-কবিতা-লোক ঐতিহ্যে জমে উঠল বৈশাখী উৎসব

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার,মীরসরাই,চট্টগ্রাম:

বাউল গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও বৈশাখী খাবারের আয়োজনের মধ্য দিয়ে মীরসরাইয়ে বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে স্থানীয় খবরিকা পত্রিকার ২৬তম বর্ষপূর্তি ও যুগান্তর স্বজন সমাবেশ এর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মাহবুব পলাশ ও কবি তাসলিমা চৌধুরী সুরভীর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, সুস্থ ও শৈল্পিক ধারার শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী দিনে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। পাশাপাশি তিনি দেশের সংবাদপত্রসমূহের সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বও তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, এফবিসিসিআই সদস্য ও শিক্ষানুরাগী জয়নাল হোসেন বাপ্পী, মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, মাহবুব হোসেন, প্রফেসর জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি দীপিকা রানী বড়ুয়া, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, কবি ও প্রাবন্ধিক শাহাদাত হোসেন লিটন, রণজিৎ ধর, প্রফেসর আক্তারুজ্জামান, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, কবি মাজহারুল হক ও মাস্টার হোসাইন সবুজ।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া ঘাটের মাঝি’ এবং কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করা হয়।

শুভেচ্ছা বক্তব্য দেন সংবর্ধিত কবি ও কথাসাহিত্যিক সাইফুদ্দিন সাকি, শিরিন আফরোজ, সুমি দাস, মারজিয়া খানম সিদ্দিকা, লিপি বড়ুয়া, রায়হানা হাসিব, কাজী নাজরিন, আলমগীর হোসেন, জাহির মুনমুন ও সাংবাদিক রাজিব মজুমদার।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক বিপুল দাস, রাজু কুমার দে, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, নাছির উদ্দিন, কামরুল ইসলাম, জাবেদ হোসাইন, তুষার, সানোয়ার ইসলাম রনি, আবুল খায়ের, আজিজ আজহার, শাফায়েত মেহেদী, শিহাব উদ্দিন শিবলু, ইব্রাহিম মাহমুদ, ডা. জসিম উদ্দিন, ডা. সালাউদ্দিন, হাফেজ শহিদুল্লাহ মিয়াজী, সাংস্কৃতিক অনুরাগী সেলিম উদ্দিন, লিটন, কবি সুবর্ণা চক্রবর্তী, মাহবুব হোসেন, হারাধন চক্রবর্তী, তাকিবুর রহমান, তানজিল আরা তানজু, রশিদুল হাসান ও তাবিব ইসলাম।

উৎসবের সাংস্কৃতিক পর্বে বাউল ও লোকগান পরিবেশন করেন সুজন বাউল, নবনীতা, অবন্তিকা, শুভশ্রী, স্নিগ্ধ, হৃদি, তনুশ্রী, আনন্দিতা ও তানহা। ‘তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না’ গান দিয়ে শুরু হওয়া পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বৈশাখী খাবারের আয়োজন। সাজানো হাঁড়িতে পরিবেশন করা হয় রসগোল্লা, খই, বাতাসা, মোয়া ও নানা ঐতিহ্যবাহী খাবার।
আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও লোকঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট