1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

আনোয়ারায় খাসজমির লবনাক্ত মাটি কেটে পর্যটন কমপ্লেক্সের সবুজায়ন প্রকল্প করার প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

মাটি কাটা বন্ধে স্থানীয় এমপি সরওয়ার জামাল নিজামের জিরো টলারেন্স’ ঘোষণার পরও সরকারি খাসজমি থেকে লবনাক্ত মাটি কেটে পারকি সৈকতের পর্যটন কমপ্লেক্সের সবুজায়ন (বাগান)প্রকল্প তৈরী প্রকল্পের মাটি ভরাটের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার মানববন্ধন করেছে স্থানীয়রা।

গতকাল পারকি সৈকতের পর্যটন কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলম খান, পারকি বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাসেম, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য জিয়াউর রহমান, বারশত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল মালেক প্রমূখ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলম খান তার বক্তব্যে বলেন, মাটি কাটা বন্ধে আনোয়ারার সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জিরো টলারেন্স’ ঘোষণার পরও মাটিকাটা বন্ধ হচ্ছে না। এমনকি নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাসজমি থেকে লবনাক্ত মাটি কেটে পারকি সৈকতের পর্যটন কমপ্লেক্সের সবুজায়ন (বাগান) তৈরী প্রকল্পের মাটি ভরাটের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা সরকারি খাস জমি থেকে মাটি কাটা বন্ধ করে পর্যটন কমপ্লেক্সের কাজের অনিয়ম তদন্ত করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওযার দাবি জানাচ্ছি।

পারকি বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাসেম অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান খাজা ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ এর মাধ্যমে চলমান নির্মাণকাজে ব্যাপক দূর্নীতি করে যাচ্ছে। বর্তমানে লবনাক্ত মাটি দিয়ে বাগান প্রকল্পের মাটি ভরাট কাজ করা যাচ্ছেন। যাহা সম্পূর্ণ প্রকল্পের কার্যাদেশ বিরোধী। আমরা এলাকাবাসীর পক্ষে অতি দ্রুত এ ঘটনার তদন্ত দাবি করছি।

এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান খাজা ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকার সুজন সিংহ বলেন, প্রকল্পের নিয়ম মেনে আমরা কাজ পরিচালনা করে যাচ্ছি। স্থানীয়দের অভিযোগ সত্য নয়।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, সরকারি খাসজমি থেকে পর্যটন কমপ্লেক্সের ঠিকাদারের মাটি কাটার বিষয়টি আমি অবগত নই। কারন দুই দিন আগে আমি যোগদান করেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট