1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

অপকা’র নতুন নির্বাহী কমিটি গঠিত সভাপতি ড. এ এন এম মেশকাত উদ্দিন, মহাসচিব মো. আলমগীর

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অপকা’ (অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট)-এর নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর এবং রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস চ্যান্সেলর. এ এন এম মেশকাত উদ্দিনকে সভাপতি ও অপকা’র নির্বাহী পরিচালক মোঃ আলমগীরকে করে সাত সদস্যের এ কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিলকিস আক্তার, যুগ্ম সচিব হয়েছেন ম্যারলীন কেকা অধিকারী এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. কামরুল হাসান (এফসিএ)। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ড. মাহফুজুল ইসলাম ও শামসুন নাহার।

সংস্থার সূত্র জানায়, সম্প্রতি চট্টগ্রাম নগরের খুলশীতে অবস্থিত অপকা’র লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। পরে সমাজসেবা অধিদপ্তর ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৯ পর্যন্ত মেয়াদের জন্য কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সভাপতি শিক্ষাবিদ ড. এ এন এম মেশকাত উদ্দিন বলেন, ‘অপকা দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। নতুন কমিটি সংস্থার কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং দেশব্যাপী সম্প্রসারণে কাজ করবে।’

তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত অডিট ও বার্ষিক প্রতিবেদন দাখিল করা হবে।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং আশা করেন, এই নেতৃত্বে অপকার কার্যক্রম আরও গতিশীল হবে এবং লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট