1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

দোহাজারীতে জমকালো আয়োজনে ফেস্টিভা লাকি কুপন ড্র সম্পন্ন, প্রথম পুরস্কার রংপুরের মনিরের ঝুলিতে

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৭০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের দোহাজারীতে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে ফেস্টিভা ক্রোকারীজ অ্যান্ড ইলেকট্রনিকসের লাকি কুপন ড্র সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে দোহাজারী পৌরসভাস্থ খান প্লাজার ২য় তলায় আয়োজিত এই অনুষ্ঠানে ক্রেতা, ব্যবসায়ী ও স্থানীয়দের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

অনুষ্ঠানে ফেস্টিভা ক্রোকারীজ অ্যান্ড ইলেকট্রনিকসের পরিচালক মোহাম্মদ আলমের সভাপতিত্বে এবং মাওলানা আবদুল গফুর রব্বানীর প্রাণবন্ত সঞ্চালনায় ড্র কার্যক্রম পরিচালিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, উচ্ছ্বাস আর প্রত্যাশার রোমাঞ্চ।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সোলাইমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম, খান প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি  আরিফুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু সওদাগর, ওবায়দুল আকবর টুটুল, মুহাম্মদ ইলিয়াস আবু ইউসুফ সওদাগর  ও মুহাম্মদ ইরফানসহ মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ লাকি কুপন ড্রতে প্রথম পুরস্কার হিসেবে একটি হিরো  মোটরসাইকেল  জিতে নেন রংপুরের মনির আহমেদ। এছাড়াও ২য় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং ৩য় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি প্রদান করা হয়। সবমোট ১০১টি আকর্ষণীয় পুরস্কার জিতে নেন ফেস্টিভার সৌভাগ্যবান ক্রেতারা, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসবের আমেজ তৈরি করে।

আয়োজকরা জানান, ক্রেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের আনন্দ দিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়, যা দোহাজারীর ব্যবসায়িক অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট