1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নিরাপদ রাউজান গড়তে মোমবাতি প্রতীকে ভোট দিন- অধ্যক্ষ ইলিয়াছ নূরী

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪০ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নিরাপদ রাউজান গড়তে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম-৬ রাউজান আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী।

তিনি গত ৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে রাউজান জলিল নগর চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান পৌরসভার আয়োজনে চট্টগ্রাম-৬ রাউজান আসনের বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর সমর্থনে পথসভা ও র‍্যালীতে বক্তব্যকালে এ আহবান জানান।

রাউজান পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম চিশতির সভাপতিত্বে ও উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মজলুম জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী আরো বলেন, অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নিরাপদ উন্নত সমৃদ্ধ উপজেলা গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন। আমরা কোন দল মতের এজেন্ডা নয় বরং শ্রেষ্ঠ জীবনাদর্শ কুরআন সুন্নাহ’র আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছি। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন সব ধর্ম ও মতাদর্শের মানুষের সহাবস্থান নিশ্চিত করে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমি এ রাউজানকে শিক্ষা-সংস্কৃতিতে সারা দেশে উদাহরণ হিসেবে দাঁড় করাবো।

সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, মাওলানা ফজলুল করিম তালুকদার, মাওলানা মুক্তার আহমেদ রেজভী, মাওলানা দৌলত খান, মাওলানা শামসুল আলম নঈমী, আল্লামা হেলালী, মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা ফরিদুল আলম, কাজী মুহাম্মদ শফিউল আজম, হাসান সওদাগর তৈয়বী, কাজী আব্দুল্লাহ আর রায়হান, মাওলানা অলিউল্লাহ জিহাদী, মাওলানা মুছা আলকাদেরী, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া, মাওলানা সরওয়ার উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুর রহমান বাবর, মুহাম্মদ শাহ আলম, দোস্ত মুহাম্মদ বাবুল, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, মুহাম্মদ তসলিম উদ্দিন বাদশা, আবুল কালাম আজাদ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ ফরহাদুল ইসলাম, মুহাম্মদ নুরুল হায়দার, কাজী মোজাম্মেল, এম এ রায়হান, কে এম আজাদ রানা, মুহাম্মদ আব্দুস সত্তার, মুহাম্মদ মোশাররফ হোসাইন, মুহাম্মদ রাশেদুল আলম, এম এ ছগির, মাওলানা শওকত হোসাইন, মুহাম্মদ এনামুল হক মুন্না, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, কাজী তাজুল ইসলাম আসিফ, মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল করিম সিরাজী, মুহাম্মদ শওকত আলী, প্রমূখ।

পথসভা শেষ জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর নেতৃত্বে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট