1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

আলমগীর ফরিদকে বিজয়ী করতে শ্রমিক দলের জরুরি বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১৮ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ধানের শীষের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে বিজয়ী করার লক্ষ্যে জরুরি বিশেষ বৈঠক করেছে মহেশখালী উপজেলা শ্রমিক দল।

কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এখন থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিশেষ রণকৌশল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন নেতাকর্মীরা।

শনিবার (৩১ জানুয়ারি) ইউনুছখালীতে অনুষ্ঠিত বৈঠকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে একাধিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী প্রচারণা ও কেন্দ্র পাহারার লক্ষ্যে মহেশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও সহ-সভাপতি মোস্তফা কামালের সরাসরি নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ‘বিশেষ টিম’ গঠন করা হয়েছে। এসব টিম জেলা সভাপতি রফিকুল ইসলামের দিকনির্দেশনায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবে।

সভায় বক্তারা বলেন, সকল ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে বিজয়ী করে তবেই ঘরে ফিরবেন নেতাকর্মীরা।

বৈঠকে উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম, হোয়ানক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দীন, মাতারবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ধলঘাটা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দু জব্বার, কালারমারছড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওসমান গণি এবং সাধারণ সম্পাদক মো. মিশুকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বৈঠক শেষে মোহাম্মদ সেলিম ও মোস্তফা কামালের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের পক্ষে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট