1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

দক্ষিণ সারোয়াতলীতে উঠান বৈঠকে সনাতনীদের কাছে ভোট চাইলেন বিএনপি নেতারা

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬১৩ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ সংসদীয় নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ’র সমর্থনে বোয়ালখালীর দক্ষিণ সারোয়াতলীতে সনাতনী সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ সারোয়াতলী (দক্ষিণ কঞ্জুরী) দিঘীর পাড় দেশবন্ধু সংসদের মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ড নির্বাচনী সেন্টার কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাশেম।

দক্ষিণ সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাত হোসেন শাহেদ এবং সদস্য সচিব মো. নুরুল আবছারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ইউনুচ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি এবং সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এম জসিম উদ্দিন মেম্বার, বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আতিকুল্লাহ অনু, যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম তুহিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এস এম আলতাফ হোসেন, বিএনপি নেতা বিপ্লব শীল।

বক্তারা বলেন, বিএনপি কখনোই এ দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায় বা অত্যাচার করেনি। ৫ আগষ্টের পর আমরাই তাদের পাহারা দিয়েছি। হিন্দু ভাই-বোনদের বলছি, রাজনৈতিক আদর্শ সময়ের সঙ্গে বদলায়— স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি ও ধানের শীষে আপনারা ভোট দিন। এই অবহেলিত এলাকার উন্নয়ন, জনগণের অধিকার এবং অরাজকতার বিরুদ্ধে দেশকে এগিয়ে নিতে সবাই মিলেমিশে, একসঙ্গে ভোটকেন্দ্রে এসে ধানের শীষে ভোট দিন। আমরা বিএনপির নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি।

ধানের শীষে ভোট চেয়ে আরও বক্তব্য রাখেন মো. নাছের, মো. দিদার, প্রদীপ বড়ুয়া, সজল দাশ, আংকুর, জিকু, সাইফুল ইসলাম, রফিক, আতুস শীল, উপজেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, মো. আব্দুল করিম, ওমর শাহাদাত, মো. হান্নান, মো. ফোরকান, মো. হাসান, ছাত্রদল নেতা, মো. তাহসিনুল ইসলাম, রিয়াদুল, নয়ন, শাওন, আব্দুর ছাত্তার, আব্দুল আজিম, বাসুদেব চৌধুরী মেম্বার, কামাল হোসেন, ইমরানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে বিপুল সংখ্যক সনাতনী নারী-পুরুষ, তরুণ ভোটার এবং স্থানীয় গ্রামবাসী, নেতাকর্মী সমর্থকরা অংশ নেন। পরিশেষে এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট