1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

বান্দরবান জেলা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার: বান্দরবান পার্বত্য জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।এ উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৫০ মিনিট থেকে ২৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিট পর্যন্ত বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে-এর সার্বিক দিকনির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ পারভেজের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিঃ) ত্রিরতন বড়–য়া, এএসআই (নিঃ) রুবেল বড়–য়া, এএসআই (নিঃ) বাপ্পী দে ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। অভিযানে চট্টগ্রাম জেলার সিএমপি বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকা থেকে চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাবেকা আক্তার (৩০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাবেকা আক্তার স্বামী মোঃ রফিক আহাম্মদ। তার বাড়ি বড়ুয়ারটেক, কালাঘাটা, ০৩ নম্বর ওয়ার্ড, বান্দরবান পৌরসভা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, ২০১৫ সালের ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যে বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার কালাঘাটাস্থ বড়ুয়ারটেক এলাকায় মোঃ রফিক আহম্মদের বসতঘরে ৯ বছর বয়সী শিশু সানজিদা খানম তানহাকে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেকা আক্তার ও তার স্বামী মোঃ রফিক আহম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় আদালত সাবেকা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ পারভেজ, ডিআইও-১ মোঃ এনামুল হক পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট