1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পেকুয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসকের ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)উপজেলা নির্বাচন অফিস, পেকুয়া, কক্সবাজারের আয়োজনে পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ববণ্টন এবং ভোটগ্রহণের কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কক্সবাজারের রিটার্নিং অফিসার জনাব মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আজিজ।

ব্রিফিং শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পেকুয়া থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এসময় নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট