1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতঘর, গবাদি পশু 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তিন বসতঘরসহ দুই গবাদি পশু। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল বারীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে মৃত আব্দুল বারীর পুত্র মোহাম্মদ শাবু আলম ও মোহাম্মদ খোরশেদ আলম এবং মৃত আহমদ কবীরের পুত্র মো. হানিফের পরিবার।

স্থানীয় বাসিন্দা, সাংবাদিক যীশু সেন বলেন, বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে দুইটি গবাদি পশু পুড়ে গেছে। এতে তিনটি পরিবারের প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উল্লেখ করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোহাম্মদ শাহাবু আলম বলেন, আগুনে আমার দুটি গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়। দুটির বর্তমান বাজারমূল্য তিন লাখ টাকা। এছাড়া  ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ১৫ হাজার টাকা , ৬০ আড়ি ধানসহ আসবাপত্র, প্রয়োজনীয় সব মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। হঠাৎ করে আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।”

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও স্থানীয় সহায়তার দাবি জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট