1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

ওমানে ‘গ্লোবাল পে ওমান’ ডিজিটাল পেমেন্ট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

ওমানের শীর্ষস্থানীয় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান গ্লোবাল মানি এক্সচেঞ্জ এলএলসি (GMEC) আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ডিজিটাল পেমেন্ট অ্যাপ্লিকেশন ‘গ্লোবাল পে ওমান’ চালু করেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান কমভিভা (Comviva)-এর উন্নত mobiquity® Pay প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নির্মিত এই অ্যাপটি ওমানের আর্থিক খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘গ্লোবাল পে ওমান’ অ্যাপটি ওমান সরকারের ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম-এর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আধুনিক ও প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীনভাবে স্থানীয় ও আন্তর্জাতিক আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ সুলায়মান আব্দুলমালিক আব্দুল্লাহ আল খালিল বলেন,
“গ্লোবাল পে ওমান একটি নিরাপদ, আধুনিক ও কার্যকর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। এটি PCI-DSS সার্টিফায়েড, যা গ্রাহকের তথ্য ও লেনদেনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। আমরা বিশ্বাস করি, ওমানি নাগরিক ও প্রবাসী—উভয়ের কাছেই এই অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা লাভ করবে।”
কমভিভার মধ্যপ্রাচ্য অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর সবর মঞ্জিল কে. এস. বলেন,
“গ্লোবাল মানি এক্সচেঞ্জের ডিজিটাল যাত্রায় অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমাদের ক্লাউডভিত্তিক ও স্কেলেবল প্ল্যাটফর্ম দ্রুত, নিরবচ্ছিন্ন ও ভবিষ্যৎ-উপযোগী সেবা নিশ্চিত করে, যা আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ইউটিলিটি বিল পরিশোধ, দৈনন্দিন কেনাকাটার মূল্য পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, ওমানের যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর QR কোডভিত্তিক পেমেন্ট গ্রহণের সুবিধা থাকায় পুরো পেমেন্ট ইকোসিস্টেমে আন্তঃব্যবহারযোগ্যতা নিশ্চিত হবে।
গ্লোবাল মানি এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার সি. লিম দর্জি বলেন,
“ওমানজুড়ে আমাদের একটি শক্তিশালী কাস্টমার সাপোর্ট নেটওয়ার্ক রয়েছে। গ্রাহকরা দেশের যেকোনো শাখা কিংবা ডেডিকেটেড হেল্পলাইনের মাধ্যমে দ্রুত ও কার্যকর সহায়তা পাবেন।”
এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী উপদেষ্টা মুসসালাম আর. জানান,
“গ্লোবাল মানি এক্সচেঞ্জ ওমানের একমাত্র মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, যারা সুপারি কর্তৃক অনুমোদিত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) লাইসেন্সপ্রাপ্ত। ‘গ্লোবাল পে ওমান’ অ্যাপটি ওমানের ক্যাশলেস ইকোনমি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংবাদ সম্মেলনে GMEC-এর চিফ অপারেটিং অফিসার রে হতি নায়ার, অপারেশন ম্যানেজার সিরাজুল্লাহ সিদ্দিকী, আইটি ম্যানেজার কাশিফ দেলোয়ারসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমভিভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফিনটেক সল্যুশনের প্রধান তারিক মুহাম্মদ, সলিউশন ও ডেলিভারি ম্যানেজমেন্ট প্রধান সাদিক পাশা এবং এন্টারপ্রাইজ বিজনেস সল্যুশন সেলসের সিনিয়র ডিরেক্টর নীতিন বাসা।
আয়োজকদের মতে, ‘গ্লোবাল পে ওমান’ অ্যাপ চালুর মাধ্যমে ওমানে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে নতুন গতি আসবে। নিরাপদ লেনদেন, সহজ ব্যবহার এবং সর্বজনগ্রাহ্য প্রযুক্তির সমন্বয়ে এই উদ্যোগ প্রবাসী ও স্থানীয় ব্যবহারকারীদের দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে আরও সহজ ও আধুনিক করে তুলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট