1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্বপ্নদ্রষ্টা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইছার হামিদ মনির।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ আব্দুল মোতালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জাফর আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান চৌধুরী, আরিফুল কাদের চৌধুরী, এনামুল করিম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবের হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন, শফি মেম্বার, বজল আহমেদ, এডভোকেট রহমত উল করিম, নাছির হায়দার, হোসাইন মাসুম, আলমগীর চৌধুরী, ফিরুজ মেম্বার, হামেদ হোসাইন, আমজাদ হোসেন, মোস্তফা কামাল, আনোয়ার পাশা, আজিজুল করিম জয়, মোঃ কাশেম, নুরুল ইসলাম, করিম উল্লাহ, তামিম, বেলাল হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নছর উল্লাহ, মৎস্যজীবী দলের সভাপতি এরশাদ উল্লাহ, খোরশেদ আলম, মিজান, আবরার চৌধুরী, মোঃ রিয়াদ এবং মহেশখালী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রিফাতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা ও গণতন্ত্রে তাঁর অবদান এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট