1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মহেশখালীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও নাক–কান ছেদন কর্মসূচি সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার কক্সবাজার: মহেশখালী উপজেলার হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি.–এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং নাক–কান ছেদন কর্মসূচি।
মানবিক এ আয়োজনে মোট ১৩টি বুথের মাধ্যমে কয়েশ জন সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি আরো কয়েকশ জন শিক্ষার্থীর নাক ও কান ছেদন সম্পন্ন করা হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এই মহতী কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আয়োজকদের পক্ষ থেকে জয়নাল আবেদিন ও লদ্দিনরো ফাউন্ডেশন-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়াও হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি.–এর
সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মেহেদী হাসান পাবেল, উপদেষ্টা কর আইনজীবী নুরুল আবচার, উপদেষ্টা সালমান কাইছার, সোহেল আরফিন, বোরহান উদ্দিন, শাইনুর, তারিফ হাসান মিমসহ সংশ্লিষ্ট সকল উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

পাশাপাশি সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য— মইন উদ্দিন, রিদওয়ান কাদের রাসেল, আশেক, হাসান, তারেক, তামিম, মাহমুদুল করিম, রেদোয়ান, হামিদ, পারভেজ, সোহাগ, সায়মন ও সোহেল এবং অন্যান্য সকল সদস্যের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন আয়োজকরা।

কর্মসূচির আহ্বায়ক নোমান উদ্দিন ইলাহী বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দান করুন।”
স্থানীয় জনগণ ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট