1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান খান, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে রাত্রিকালীন অভিযানে মোবাইল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, পর্যটন এলাকায় পর্যটক ও সাধারণ মানুষের মোবাইল চুরির অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে (১৪ জানুয়ারি) কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল চোর চক্রের সক্রিয় এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় টুরিস্ট পুলিশ।গ্রেফতারের সময় অভিযুক্তের কাছে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেগুলো সম্প্রতি পর্যটক ও স্থানীয়দের কাছ থেকে চুরি করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ আরও জানায়, পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট