1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতের ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা আমাদের আচরণ, কথা ও কর্মের মাধ্যমেই দেশ ও জনকল্যাণে কাজ করতে হবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৬১ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি : বাঁশখালীতে ছাত্রদল আয়োজিত দেশগড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আমাদের আচরণ, কথা ও কর্মের মাধ্যমেই মানুষ বিএনপিকে বিচার করবে। তাই আমাদের হতে হবে সৎ, আদর্শবান, ত্যাগী ও জনগণের পাশে থাকা রাজনৈতিক কর্মী। বাংলাদেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। গণতন্ত্র সংকুচিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, অর্থনীতি চাপে, বেকারত্ব বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। দিশেহারা মানুষের মুক্তির একমাত্র উপায় হচ্ছে নির্বাচিত গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এই দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে শুধু দলীয় নেতৃত্বই নয়, আমাদের মতো তৃণমূলের নেতা-কর্মীদের ভূমিকা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও জনগণকেন্দ্রিক দেশ গড়ার পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। পরিকল্পনাগুলো মধ্যে শিক্ষার উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত পরিবার গঠনে ফ্যমিলি কার্ড ও কৃষিকদের উন্নয়নে কৃষি কার্ড প্রণয়ন, বেকার সমস্যা দূরীকরণে কর্মসংস্থান তৈরীর উদ্যোগ, নদী খাল বিল ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ গ্রহণ, ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবগণ, একইভাবে

অন্যান্য ধর্মালম্বীদের ধর্মীয় প্রধানদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, ক্রীড়া উন্নয়নে পরিকল্পনাগুলো ছিলো উল্লেখযোগ্য।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত  দেশগড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত কাল বৃহস্পতিবার বাঁশখালী উপজেলার এসকেবি কনভেনশন হরে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তাজকিয়া রহমান বাবর, উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ মারুফ, চট্টগ্রাম ভেটেনারী এ্যানিমল সাইন্স বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মইনুল হাসান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আয়াছ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাইদুল ওয়াদুদ জিসান, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, ইসলামিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মারুফ, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ ও পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধরণ সম্পাদক নাইম উদ্দীন প্রমূখ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট