1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :মাদককে না বলুন ফুটবল খেলতে মাঠে চলুন এ শ্লোগানে জমকালো আয়োজনের রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের ১ম রাত্রিকালিন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারী শুক্রবার রাত ৮টায় উপজেলার উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিউসি শিপিং লিমিটেডের ই ডি জেএম ইকবাল হাসান। উদ্বোধক ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি এইচ এম হারুনুর রশিদ।

উরকিরচর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজমের সভাপতিত্বে ও উরকিরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ সাইফুদ্দিন আত্তারীর সঞ্চালনায়

বিশেষ অতিথি ছিলেন,  নাজমা ট্রেডিং এর পরিচালক আবু হানিফ চম্পা, হলুদিয়া ইউনিয়ন বিএনপি নেতা কামাল উদ্দিন,  এডভোকেট মফিজ উদ্দিন ইমন, আরব আমিরাত ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক ইলিয়াস, জিসাস চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোঃ ওসমান গনি, আমাদের সংঘের সাবেক সাধারণ সম্পাদক  আব্দুল করিম, প্রবাসী মোঃ মইনুদ্দিন, প্রবাসী মোঃ ফোরকান, জয়নাল আবেদীন, উরকিরচর শান্তি সংঘের সভাপতি আব্দুল খালেদ, উপস্থিত ছিলেন  কামাল উদ্দিন, সানি, মারুফ, রাশেদ, মঞ্জু, ইমাম উদ্দিন, হাসান উদ্দিন, তাসলিফ, ইরফান, রায়হান,  জিসানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন খেলায় এন এ জুনিয়র ফুটবল একাদশকে মগদাই মধ্যম পাড়া ফুটবল একাদশ ২- ০ গোলে পরাজিত করে বিজয়ী হন।  মগদাই  মধ্যম পাড়া ফুটবল একাদশের খেলোয়াড় মুহাম্মদ  আরফাত ম্যান অফ দ্যা মাচ নির্বাচিত হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট