1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল স্বাগত মিছিল দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

জিম্মি করে স্বর্ণের গয়না-নগদ টাকা লুট বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে ডাকাতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৫ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণের গয়না, নগদ ১২ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন সেট লুট করেছে ডাকাত দল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৩টার উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার বাজার এলাকার মিলন দাশের ঘরে এ ঘটনা ঘটেছে।

পরিবারটির সদস্য চন্দনা দাশ জানান, ভোর সাড়ে তিনটার দিকে বাড়ির মূল দরজার লক ভেঙে মুখোশধারী ৮–১০ জন ব্যক্তি ঘরে ঢুকে পড়ে। অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এসময় ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতরা মীরা দাশ নামের এক বৃদ্ধের কানে থাকা স্বর্ণের দুলও টেনে খুলে নিয়েছে। মারধর করা হয় পরিবারের সদস্যদের।

পরিবারের আরেক সদস্য জয় দাশ বলেন, ডাকাত সদস্যদের বয়স আনুমানিক ২৬-২৭ বছর হবে। ঘরে ঢুকেই ডাকাতরা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

রাজ দাশ জানান, “ডাকাতরা পরিবারের বেশিরভাগ সদস্যের গলায় ধারালো অস্ত্র ধরে হাত-পা বেঁধে ফেলে। আমাদের কয়েকজন শিশুকে ছাড়া বাকিদের চুপ থাকতে বলা হয়।”

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট