1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মনোনয়নপত্র জমা দিলেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

 

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন (সাতকানিয়া-লোহাগাড়া) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন । সোমবার

(২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল মোস্তফা বলেন,’দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পর থেকে বিএনপির প্রতি মানুষের ভালোবাস আরো বেশী বেড়ে গেছে। সেই ভালোবাসার জোয়ারে পিছিয়ে নেই চট্টগ্রাম-১৫ আসনের জনগন। আশাকরি আগামী ১২ ফেব্রুয়ারি সর্বস্থরের মানুষ উৎসবমুখর পরিবেশে ধানের শীষে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিপুল ভোটে আমাকে জয়লাভ করবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম ১৫ আসনের প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য হাজি রফিকুল আলম,শেফায়ত উল্লাহ চক্ষু,ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন